আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আকাশে অজানা বস্তু ‘এলিয়েন পাঠাচ্ছে’ না তো?

উচ্চগতির মার্কিন যুদ্ধবিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চগতির মার্কিন যুদ্ধবিমান আকাশে উড়ছে, পেছনে বিস্তীর্ণ আকাশ ও পর্বতশ্রেণী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নর্থ আমেরিকার আকাশে পরপর তিনটি অজ্ঞাত বস্তু গুলি করে ধ্বংস করার পর ওই এলাকায় দায়িত্বরত মার্কিন বিমান বাহিনীর কমান্ডার বলেছেন: তিনি এলিয়েনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

এবং তিনি এখনই কোনো ধরনের ব্যাখ্যা দিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন।

গত কয়েকদিনে নর্থ আমেরিকার আকাশে তিনটি অজ্ঞাত বস্তু গুলি করে ধ্বংস করেছে মার্কিন বিমান বাহিনী। এরপর দায়িত্বরত জেনারেলকে প্রশ্ন করা হয়েছিল: এই অজ্ঞাত বস্তুগুলো কোত্থেকে এসেছে বলে তিনি মনে করছেন?

জবাবে জেনারেল গ্লেন ভালহার্ক বলেন: ‘আমি কোনো ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছিনা এমনকি এলিয়েনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছিনা। আমি গোয়েন্দা সংস্থা এবং ইন্টেলিজেন্স গ্রুপগুলোকে বলব এগুলোর রহস্য খুজে বের করতে।’

জেনারেল আরও বলেন: আমরা এই মুহূর্তে সব ধরনের হুমকি এবং সম্ভাব্য হুমকি মূল্যায়ন করছি। এই অজ্ঞাত বস্তুগুলো কোথা থেকে আমেরিকার আকাশে এসেছে সেটি এখনো অজানা। তবে আমরা সেটি খুজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিষয়:উত্তর আমেরিকা এলিয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…