চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গলে এলিয়েনের মত দেখতে ২০০ পায়ের প্রাণীর সন্ধান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জঙ্গলে এলিয়েনের মত দেখতে ২০০ পায়ের প্রাণীর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার দুর্গম জঙ্গলে এক নতুন প্রাণীর সন্ধান পেয়েছেন গবেষকরা। এলিয়েনের মতো দেখতে প্রাণীটির দেহে পায়ের সংখ্যা প্রায় ২০০টি। 

এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, তানজানিয়ার উদজুংওয়া পর্বতমালার দুর্গম জঙ্গলে এই নতুন প্রজাতির মিলিপিড (কেন্নো) খুঁজে পাওয়া গেছে। ওই গভীর জঙ্গলে গাছ এবং লতাপাতা বৃদ্ধির বিষয়ে গবেষণা করতে গিয়ে ইউএসসি প্রফেসর অ্যান্ডি মার্শাল এলিয়েনের মত দেখতে এই মিলিপিডের খোঁজ পান।

অ্যান্ডি মার্শাল আইকনিক স্টার ওয়ারস সিরিজের চরিত্রগুলোর সঙ্গে এই মিলিপিডের মাথার আকৃতির তুলনা করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি জঙ্গলের ভেজা মাটিতে তার দল একটি নতুন প্রজাতির মিলিপিডের সন্ধান পেয়েছে যার মাথা দেখতে এলিয়েনের মত। এছাড়াও মিলিপিডের কয়েক সেন্টিমিটার লম্বা প্রায় ২০০টি পা ছিল। তিনি বলেন, এই প্রজাতির গুরুত্ব বুঝে উঠতে আরও গবেষণার প্রয়োজন আছে। এটি আমাদের বন পুনরুদ্ধারের ক্ষেত্রে লতার ভূমিকা সম্পর্কে দুটি ভিন্ন তত্ত্ব নির্ধারণ করতে সাহায্য করবে।

তিনি বলেন, এই আবিষ্কার আমাদের দেখায় যে এখনও বন সম্পর্কে আরও কত কিছু আমাদের ধারণার বাইরে রয়ে গেছে। তিনি জানান, গবেষণার সময় আমরা মিলিপিডের আকারের তথ্য নথিবদ্ধ করেছি। এগুলো কোনও বনের সার্বিক পরিস্থিতি বিবেচনার জন্য তথ্য পেতে সাহায্য করে।

মিসৌরি ডিপার্টমেন্ট অফ কনজারভেশনের তথ্য অনুসারে, উত্তর আমেরিকায় পাওয়া সবচেয়ে বড় প্রজাতির মিলিপিডের দৈর্ঘ্য এর প্রায় অর্ধেক যা ১৫ সেন্টিমিটার বা ৬ ইঞ্চি হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০০ পায়ের প্রাণীর সন্ধানএলিয়েনজঙ্গলতানজানিয়াপূর্ব আফ্রিকার দেশপ্রাণী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT