চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিস্তা নদীর নীচে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিস্ফোরক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের তিস্তা নদীতে গত ৪ অক্টোবর ভয়াবহ হড়পা বানে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়েছিল। ভেসে গিয়েছিল ভারতীয় সেনা বাহিনীর একটি ছাউনি। পানি কমে আসলেও সেখানে এখন নতুন আতংক জন্ম দিয়েছে কারণ তিস্তার পলির নীচে আটকে রয়েছে সেনাবাহিনীর ভেসে যাওয়া গোলা বারুদ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, পলির নীচে চাপা পড়ে যাওয়া বিস্ফোরক। সেগুলোকে চিহ্নিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত টিম, স্নিফার ডগ দিয়ে সেই বিস্ফোরকগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, পলির নীচে বিস্ফোরক লুকিয়ে থাকতে পারে। তার জেরে উন্নয়নের কাজ করতে সমস্যা হচ্ছে। এটা একটা বড় উদ্বেগের বিষয়।

জানা যায়, উত্তর সিকিমের সেনা ছাউনি তিস্তার হড়পা বানে ভেসে যায়। এর ফলে বিস্ফোরক, অস্ত্র, সব ভেসে যায় তিস্তায়। সেগুলো তিস্তার নিম্ন প্রবাহে নিচে নেমে আসতে থাকে। জলপাইগুড়িতেও নেমে আসে সেই বিস্ফোরক। তবে পলির নীচে সম্ভবত এখনও কিছু বিস্ফোরক চাপা পড়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

এরপর সিকিম ও পশ্চিমবঙ্গ সরকার সিকিম ও জলপাইগুড়ির বাসিন্দাদের সতর্ক করেছে। এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয়দের ও উদ্ধারকারী টিমকে বলা হয়েছে, উদ্ধারকাজ করার সময় অত্যন্ত সতর্ক হয়ে কাজ করবেন। কোনও সন্দেহজনক বস্তু পেলেই যেন খবর দেওয়া হয়।

উদ্ধারকাজের জন্য প্রথমে ৩৩টি টিম করা হয়েছিল। তবে বর্তমানে ৫০টি টিম করা হয়েছে। স্নিফার ডগের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। এমনকী বিস্ফোরক চিহ্নিত করতে বিশেষ ধরনের ড্রোনও ব্যবহার করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিস্তাবিস্ফোরক
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT