বাংলাদেশ

নতুন আইনে রেলের দায়ে মৃত্যু হলে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ: রেলমন্ত্রী

রেলমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে সাদা দেয়াল ও মাইক্রোফোন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, নতুন আইন করা হবে। যেখানে রেলের দায়ে মৃত্যু হলে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। 

রেলমন্ত্রী আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, ২৩ অক্টোবর কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৫ জন। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। সরকার আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে।

রেলমন্ত্রী আরও বলেন, ড্রাইভারদের ত্রুটি ছিল, সিগন্যাল অমান্য করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:নূরুল ইসলাম সুজন রেলমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…