রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু আজ

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু আজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হবে।

এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিষয়:ডেঙ্গু প্রতিরোধ বাংলাদেশ জামায়াতে ইসলামী সপ্তাহব্যাপী কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…