চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারল না বাংলাদেশ, ফাইনালে ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সেমিফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ছন্দ হারায় লাল-সবুজের দল। ৮ উইকেটে হেরে ফাইনালে খেলা হল না আজিজুল হাকিম তামিমদের। দাপুটে জয়ে শিরোপামঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।

দুবাইয়ে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টি বাধায় খেলা হয় ২৭ ওভার করে। টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ২৬.৩ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দল। জবাবে নেমে ৬৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে কেবল তিনজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। সর্বোচ্চ ৩৩ রান করেন সামিউন বাসির। ২০ রান করেন আজিজুল। এছাড়া রিফাত বেগের ব্যাট থেকে আসে ১৪ রান।

পাকিস্তান বোলারদের মধ্যে আব্দুল সোবহান ৪ উইকেট নেন। হুযাইফা আহসান নেন ২ উইকেট।

জবাবে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে সামীর মিনহাস ও উসমান খানের ৮৫ রানের জুটিতে জয়ের ভিত পায় দলটি। উসমান ২৭ রান করে আউট হলে জুটি ভাঙে। পরে অপরাজিত ৬৯ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন মিনহাস। ১১ রান করেন আহমেদ হোসাইন।

বৃষ্টির হানা ছিল প্রথম সেমিফাইনালেও। ২০ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৩৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে নেমে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT