ইন্দোনেশিয়ায় আগামী নভেম্বরে বসছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসর। ২৪ দলের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে পড়া আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অনূর্ধ্ব-১৭ আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন সেনেগাল, জাপান ও পোল্যান্ড।
টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে পড়েছে চারবারের শিরোপাজয়ী ব্রাজিল। গ্রুপসঙ্গী হিসেবে সেলেসাওরা ইংল্যান্ড, ইরান ও নিউ ক্যালেডোনিয়াকে পেয়েছে।
সুইজারল্যান্ডের জুরিখে শুক্রবার সম্পন্ন হয় বিশ্বকাপের ড্র। ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।
রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন নাইজেরিয়া এবার বাছাইপর্ব পেরোতে না পারায় এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করেনি।
গ্রুপ তালিকা
গ্রুপ এ: ইন্দোনেশিয়া, ইকুয়েডর, পানামা, মরক্কো।
গ্রুপ বি: স্পেন, কানাডা, মালি, উজবেকিস্তান।
গ্রুপ সি: ব্রাজিল, ইরান, নিউ ক্যালেডোনিয়া, ইংল্যান্ড,
গ্রুপ ডি: জাপান, পোল্যান্ড, আর্জেন্টিনা, সেনেগাল।
গ্রুপ ই: ফ্রান্স, বুরকিনা ফাসো, সাউথ কোরিয়া, যুক্তরাষ্ট্র।
গ্রুপ এফ: মেক্সিকো, জার্মানি, ভেনেজুয়েলা, নিউজিল্যান্ড।







