চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ ধরাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন

এস কে রাসেল এস কে রাসেল
১:১৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
নৌকা চালকের যুবক ছবি, বাংলাদেশের নদী পাড়ে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম মোকারিম মিয়া (১৬)। তিনি ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা বাবুল এবং তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন আপন ভাতিজা মোকারিম মিয়া উপর হামলা চালিয়ে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত মোকারিমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের আরেক চাচা মো. হারুন মিয়া অভিযোগ করে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে আমার ভাই বাবুল ও তার ছেলে মনির মোকারিমকে ছুরি মেরে হত্যা করেছে। আমি বাধা দিতে গিয়ে নিজেও আহত হয়েছি। আমরা বাবুল ও মনিরের‌ শাস্তি চাই।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। ঘটনা শুনে তাদের বাড়িতে এসেছি। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। এ ঘটনা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জচাচাভাতিজা খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT