গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

গোপালগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষের পর উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষের পর উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করছে, বেশ কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের কাশিয়ানীর ফুকরায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত ও একই পরিবারের চারজনসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

সোমবার ৪ নভেম্বর দুপুরের পর কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামা-ভাগ্নে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কাশিয়ানীর ফুকরা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় একই পরিবারের চারজনসহ কমপক্ষে ৫জন আহত হয়।

বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম ও তার আপন ভাগ্নে মো. হোসাইনকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়:অটোরিকশা গোপালগঞ্জ নিহত বাস ভাগ্নে মামা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…