বাংলাদেশ

চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘ মহাসচিবের ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে নিরাপত্তা ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবের চার দিনের সফর শেষে বিদায় জানানো হচ্ছে, নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চার দিনের বাংলাদেশ সফর শেষে রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। যাওয়ার আগে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন।

গুতেরেস জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি তরুণ এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনায়ও যোগ দেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে বাংলাদেশে এসেছিলেন আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

বিষয়:চার দিনের সফর জাতিসংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…