বাংলাদেশ

১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর নিয়ে সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামী ১৩ মার্চ ঢাকায় আসছেন তিনি।

আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

বিষয়:অ্যান্তোনিও গুতেরেসজাতিসংঘ মহাসচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…