চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিবেদন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জনসমাগমে বাংলাদেশের পতাকা ও মানুষজনের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আজ প্রকাশিত হতে যাচ্ছে, যা গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করে প্রস্তুত করা হয়েছে।

আজ ১২ ফেব্রুয়ারি বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদনটি উপস্থাপন করবেন। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জাতিসংঘের ওয়েব টিভিতে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে।

ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করেছে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ১৬ সেপ্টেম্বর থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে এই তদন্ত শুরু করে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গোষ্ঠী ও সংস্থার সঙ্গে কথা বলে।

Banglabid

প্রাথমিক অনুসন্ধানে মিশনটি জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কমপক্ষে ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জন এবং ৫ থেকে ৬ আগস্টের মধ্যে প্রায় ২৫০ জন প্রাণ হারান। প্রতিবেদনটি মূলত গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরবে।

এটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করার কথা ছিল, তবে মঙ্গলবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, প্রতিবেদন প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আজ বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনসে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (ঢাকা সময় বিকেল আড়াইটায়) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এই সম্মেলনে “বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই অভ্যুত্থানফ্যাক্ট ফাইন্ডিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT