চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ফেরতদের ওপর তালেবানের মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৫
আন্তর্জাতিক
A A

তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে ফেরত পাঠানো আফগানদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতিসংঘ।

সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরান ও পাকিস্তান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো নাগরিকদের ওপর তালেবান কর্তৃপক্ষ নির্যাতন, বেআইনি আটক এবং নিরাপত্তা হুমকির মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন চালাচ্ছে।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৯ লাখেরও বেশি আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইরান থেকে এসেছিলেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চরম মানবিক সংকটের মধ্যে এ বছর আফগানিস্তানে ফেরত আসা মানুষের সংখ্যা ৩০ লাখ পর্যন্ত উঠতে পারে।

জাতিসংঘ সহায়তা মিশন (ইউনামা) এবং জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত আসা আফগানদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নারীরা, সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা, গণমাধ্যমকর্মী এবং নাগরিক সমাজের কর্মীরা।

Reneta

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালেবান কর্তৃপক্ষ এসব ব্যক্তির নির্দিষ্ট পরিচয়ের ওপর ভিত্তি করে নির্যাতন, দুর্ব্যবহার, বেআইনি গ্রেপ্তার ও ব্যক্তিগত নিরাপত্তার হুমকি দিচ্ছে।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে ফেরত পাঠানো উচিত নয়, যেখানে তার পরিচয় বা অতীত ইতিহাসের কারণে নির্যাতনের ঝুঁকি থাকে। আফগানিস্তানে নারীরা বিশেষভাবে ঝুঁকিতে রয়েছেন। শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতেই তারা নিপীড়নের শিকার হচ্ছেন।

লিঙ্গ ভিত্তিক বর্ণবাদী নিপীড়ন
গত চার বছরে তালেবান শাসনের অধীনে আফগান নারীরা ক্রমশ জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নারীদের বিশ্ববিদ্যালয়, পার্ক, জিম এবং বিউটি পার্লারে প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। জাতিসংঘ একে ‘জেন্ডার অ্যাপারথেইড’ বা লিঙ্গভিত্তিক বর্ণবাদী নিপীড়ন বলছে।

২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে রাশিয়া একমাত্র দেশ যারা তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে, পাকিস্তান ও ইরানের পথ ধরে তাজিকিস্তানও আফগান নাগরিকদের বহিষ্কারের পরিকল্পনা ঘোষণা করেছে।

জাতিসংঘের তথ্যমতে, ৮ জুলাই থেকে এখন পর্যন্ত অন্তত ৩৭৭ জন আফগানকে তাজিকিস্তান থেকে বহিষ্কার করা হয়েছে। জার্মানি সম্প্রতি ৮১ জন আফগান অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্রও কয়েক হাজার আফগান নাগরিকের অস্থায়ী সুরক্ষা সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

জাতিসংঘ বলেছে, আফগানিস্তানে এই গণবহিষ্কারের ফলে একটি বহুমাত্রিক মানবাধিকার সংকট তৈরি হয়েছে এবং সংস্থাটি জোর দিয়ে বলেছে, জোরপূর্বক প্রত্যাবাসন অবিলম্বে বন্ধ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্থানইরানজাতিসংঘতালেবানমানবাধিকার লঙ্ঘন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT