চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ আহ্বান জানায় সংস্থাটি।

বার্তায় বলা হয়, নির্বাচনকে ঘিরে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় পুনরায় উল্লেখ করেছে যে, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এর আওতায় সব নারী ও কন্যাশিশুর অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং যারা সামাজিক বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে আছেন তাদের সুরক্ষা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

নির্বাচন ঘিরে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা এবং হয়রানির বিষয়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ যে উদ্বেগ প্রকাশ করেছে, সে বিষয়েও জাতিসংঘ অবগত বলে জানানো হয়। বিশেষ করে অনলাইন সহিংসতার ঘটনা নিয়ে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

জাতিসংঘের মতে, রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ জনপরিসরে সক্রিয় নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দেওয়ার মতো ঘটনার মুখোমুখি হচ্ছেন, যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সংস্থাটি জানায়, নারীদের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব বাড়াতে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারেন তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

জাতিসংঘ রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা, হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে। নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণ একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য বলেও বার্তায় উল্লেখ করা হয়।

Reneta

এছাড়া কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা ও নাগরিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করে জাতিসংঘ জানায়, সবার নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সরকারকে সহযোগিতা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচনে আহ্বান
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT