চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারি মহাসচিব

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৫৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
কক্সবাজার, জনপদ
A A
জাতিসংঘের সহকারি মহাসচিব উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারি মহাসচিব ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কেনি উইগনারাজার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের এই প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছান।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, জাতিসংঘের সহকারি মহাসচিব কেনি উইগনারাজের নেতৃত্বে প্রতিনিধি দল উখিয়া ক্যাম্প ১৭ ক্যাম্প ২০ এর বর্ধিত অংশ ক্যাম্প ৪ এবং কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প পরিদর্শন করেন।

Banglabid

তিনি জানান, দিনব্যাপী পরিদর্শনকালে জাতিসংঘের প্রতিনিধি দল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি পরিচালিত ই ভাউচার সেন্টার ইউএনএইচসিআর ও এনজিও ফোরাম পরিচালিত পাইলট প্রকল্প মডার্ন ভিলেজ পরিবদর্শন করেন।  সেসময় তারা রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক পরিচালিত কার্যক্রম এবং আইইউসিএন পরিচালিত পরিবেশ ও প্রকৃতি রক্ষা কার্যক্রম কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন সেন্টার পরিদর্শন করেন।

পরে তারা সিআইসি অফিসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন ও সেখানকার কার্যক্রম সম্পর্কে অবগত হন।

জাতিসংঘের প্রতিনিধি দল ক্যাম্পের বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন ও সাধারণ রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন।  প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের প্রশংসা করেন।

Reneta

সে সময় প্রতিনিধি দলটির সাথে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল, সহঅধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামানসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিষেধাজ্ঞায়’ পর্তুগাল ছেড়ে আল নাসেরে ফিরলেন রোনালদো

পরবর্তী

রেডিওলজিস্টদের মতোই নির্ভুলভাবে গলব্লাডার ক্যান্সার শনাক্ত করবে ‘এআই’

পরবর্তী
গলব্লাডার ক্যান্সার শনাক্তের জন্য উন্নত এআই প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেডিওলজিস্টদের মতোই নির্ভুলভাবে গলব্লাডার ক্যান্সার শনাক্ত করবে 'এআই'

দুই ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-লোকেশের সেঞ্চুরিতে রেকর্ড ভারতের

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT