চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন পুরস্কার প্রত্যাখ্যানে ফিলিস্তিনের বিশেষ সম্মাননা পেলেন উমামা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের সাহসিকতার জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত সম্মাননা পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামার সাহসী ভূমিকার জন্য তাকে এবার বিশেষ সম্মাননা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে অনুষ্ঠিত এক নৈশভোজ অনুষ্ঠানে উমামাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় উমামা ছাড়া আরও উপস্থিত ছিলেন আনিকা তাহসিনা ও আয়শা সিদ্দিকা।

অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, আমরা সব সময় এমন পদক্ষেপ মনে রাখব। তা আমাদের শক্তি দেয় এবং শুধু ফিলিস্তিনিদের কাছেই নয়, বরং বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠায়। আমরা লড়াই করছি, সংগ্রাম করছি এবং কষ্ট পাচ্ছি। তবে আমরা একা নই।

এই সময় উমামা ফাতেমা বলেন, ফিলিস্তিনের জনগণ- যা সহ্য করছে তা অকল্পনীয়। তার তুলনায় পুরস্কার প্রত্যাখ্যান করার কাজ কিছুই নয়। একজন মানুষ হিসেবে আমি শুধু নৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র হিসেবে আমরা প্রতিরোধ উত্তরাধিকারসূত্রে পেয়েছি এবং আমাদের সেই উত্তরাধিকার মেনে চলতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উমামা ফাতেমাফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT