ইউক্রেনই শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জয়ী হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি আলোচনাসভায় অংশগ্রহণ করছেন, যেখানে তিনি দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে, ইউক্রেন শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে এবং পুতিন অবশেষে সাদ্দামের কুয়েত ছেড়ে যাওয়ার মতো করেই ইউক্রেন ছাড়বেন।
আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়া যখন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়া উপদ্বীপে আক্রমণ চালায় যুদ্ধ তখন থেকেই শুরু হয়। রাশিয়া যখন প্রথম ক্রিমিয়ায় আক্রমণ করেছিল তখন তিনি যুদ্ধ না করার জন্য দুঃখপ্রকাশ করেন।
তিনি বলেন, ইউক্রেনের মিত্রদের ছাড়া এই জয় সহজ কাজ হবে না। তিনি সতর্ক করে বলেন, অস্ত্র সরবরাহের গতি কম হলে বিজয় বিলম্বিত হবে।
জেলেনস্কি ইউক্রেন আক্রমণের নিন্দা করে বলেন, রাশিয়ার জন্য যুদ্ধ হচ্ছে না বরং পুতিন নিজেকে বাঁচানোর জন্য লড়াই করছেন। এ যুদ্ধ তার জাতির জন্য নয়।






