চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ হেলিকপ্টার ধ্বংসের দৃশ্য, ইউক্রেনের আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) জানিয়েছে, কৃষ্ণ সাগরে একটি রুশ এমআই-৮ হেলিকপ্টারকে ভূপাতিত করেছে ইউক্রেনের ম্যাগুরা ভি-৫ নৌ-ড্রোন। এটি ছিল ইউক্রেনের প্রথমবারের মতো কোন রুশ হেলিকপ্টার ধ্বংস করার ঘটনা।

এনডিটিভি জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বে টুইটার) এ ঘটনাটির ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, থার্মাল ইমেজারের মাধ্যমে হেলিকপ্টারটিকে চিহ্নিত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আঘাত হানার পর হেলিকপ্টারটি সমুদ্রে বিধ্বস্ত হয়। ভিডিওতে হেলিকপ্টারের চারপাশে পানিতে গুলির আঘাতের ছিটা পড়তে দেখা যায়।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় এক রেডিও বার্তায় রুশ পাইলট আতঙ্কিত স্বরে বলেন, ৪৮২, আমি আঘাতপ্রাপ্ত, নিচে নামছি! তিনি আরও জানান, একটি বিস্ফোরণ ঘটেছে, আমি আঘাত পেয়েছি। ক্ষেপণাস্ত্রটি পানির দিক থেকে এসেছে। প্রথম আঘাতটি সরাসরি হেলিকপ্টারে লেগেছে এবং আশপাশে বিস্ফোরিত হয়েছে। এতে কিছু সিস্টেম অচল হয়ে পড়েছে।

Banglabid

জিইউআর জানায়, কেপ তারখানকুটের কাছে সংঘর্ষে রাশিয়ার হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ছিল ইউক্রেনীয় নৌ ড্রোনের মাধ্যমে আকাশের কোনো টার্গেট ধ্বংস করার প্রথম ঘটনা। এর আগে, ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপের রুশ নৌঘাঁটি এবং কৃষ্ণসাগরের রুশ জাহাজগুলোকে নৌ ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়াহেলিকপ্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লি পুলিশের ‘বাংলাদেশ সেল’ আবার সক্রিয়, চলবে কঠোর অভিযান

পরবর্তী

জয়সওয়ালের আউট বিতর্ক: ভারতীয়দের ‘মিথ্যাবাদী’ বলছেন ভারতের সাবেকই

পরবর্তী
ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটার ও আম্পায়ার মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সওয়ালের আউট বিতর্ক: ভারতীয়দের ‘মিথ্যাবাদী’ বলছেন ভারতের সাবেকই

চাঁদপুর বিএনপির নেতারা আদালত ভবনের সামনে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর বিএনপির সভাপতিসহ ৫৯ জন মিথ্যা মামলা থেকে অব্যাহতি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT