ক্রিমিয়ায় রাশিয়ার ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা

ক্রিমিয়ায় রাশিয়ান ট্যাঙ্কারটি আগুনে জ্বলছে, জল ও ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়েছে, রাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
রুশ কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেন কার্চ প্রণালীতে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, এই সময় ট্যাঙ্কারের ভিতরে ১১ জন ক্রু ছিলেন। এতে রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগ স্থাপনাকারি সেতুতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ইউক্রেনের নিরাপত্তা সেবার একটি সূত্র জানিয়েছে, হামলায় একটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছিল।
রাশিয়ার মেরিটাইম ট্রান্সপোর্ট এজেন্সি বলছে, ট্যাঙ্কারটি ক্রিমিয়া ব্রিজের ২৭ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। হামলায় ট্যাঙ্কারের ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







