আন্তর্জাতিক

রাশিয়ান গুপ্তচর বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ান গুপ্তচর বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের দাবি, রাশিয়ান গুপ্তচর বিমানটি ভূপাতিত হয়েছে, যা যুদ্ধের পরিস্থিতি জটিল করে তুলেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক মাসের ব্যবধানে আরেকটি রাশিয়ান এ-৫০ গুপ্তচর বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

শনিবার ২৪ ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি ইউক্রেনের ফন্ট লাইন থেকে ২০০ কিলোমিটার দূরে রাশিয়ার শহর রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদারের মধ্যে ধ্বংস হয়।

প্রতিবেদনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো কানেভস্কয় অঞ্চলে বিমানের আগুন নেভানো এবং এর বেশ কিছু টুকরো খোঁজে পায়।

ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক শুক্রবার দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমানটি নামিয়ে আনতে সাহায্য করার জন্য তার পরিষেবা এবং সামরিক বুদ্ধিমত্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, যে মুহূর্তে বিমানটিকে বাতাসে গুলি করে নামানো হয়েছে, বিশাল অগ্নিশিখা এবং ঘন, গাঢ় ধোঁয়া উঠছে।

ইউক্রেন সর্বশেষ দাবি করেছিল, ১৪ জানুয়ারি একটি এ-৫০ বিমান গুলি করে ভূপাতিত করেছে।

বিষয়:রাশিয়া-ইউক্রেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…