আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন সমঝোতার খবরে কমল তেলের দাম

রাশিয়া-ইউক্রেন সমঝোতার খবরে কমল তেলের দাম

ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখনো বেশি রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ ডলার ৫৫ সেন্টে।

বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে তেলের দাম সামনে কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহের ওপর।

বিষয়:জ্বালানি তেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…