চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের গোলে নেশনস লিগের আশা বাঁচাল ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১১, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের এমবাপে বল দখলে নিয়ে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল ফ্রান্স। কাইলিয়ান এমবাপের বিলম্বিত লক্ষ্যভেদে ১-১ গোলের কষ্টার্জিত ড্রয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

এক নম্বর গ্রুপের আরেক ম্যাচে মারিও প্যাসালিচের গোলে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ২-১ গোলে হারার পর ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ফ্রান্স টেবিলের তলানিতে অবস্থান করছে। ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে ডেনিশরা। সমান ৪ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যের কারণে অস্ট্রিয়া দুই ও ক্রোয়েশিয়া তিন নম্বরে আছে।

Banglabid

শুক্রবার ভিয়েনায় হওয়া ম্যাচের ৬৭ শতাংশ সময় বল দখলে রেখেছিল ফ্রান্স। ১৫টি শটের ভেতর ৭টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অপরদিকে, স্বাগতিকরা ৪টি শটের ভেতর ৩টি লক্ষ্যে রেখেছিল।

৩৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে কনরাড লাইমেরের পাসে বল নিয়ে ডান পায়ের শটে আন্দ্রেয়াস ওয়েইম্যান গোল করলে অস্ট্রিয়া এগিয়ে যায়।

বিরতির পর ৬৩ মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যানের পরিবর্তে এমবাপেকে মাঠে নামান দেশম। ৮৩ মিনিটে ক্রিস্টোফার এনকুকুর দ্রুত বাড়ানো বল আদায় করে বদলি নামা এমবাপে বাঁ পায়ের কোণাকুণি শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন।

Reneta

খেলা শেষের তিন মিনিট আগে অবশ্য ফরাসিদের জয়ের নায়ক হতে পারতেন এমবাপে। তার নেয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।

ম্যাচের পর হতাশা ঝরা কন্ঠে ফ্রান্সের কোচ দেশম বলেন,‘আমি হতাশ। আমরা যতো সুযোগ পেয়েছি, সেই অনুযায়ী বেশি গোল করতে পারিনি। কখনো কখনো আমরা কম সুযোগেও বেশি গোল করি। তবে চিন্তিত নই। আমাকে ছোটখাটো ইনজুরি এবং ক্লান্তিজনিত বিষয়গুলো সামলাতে হয়েছে।’

আগামী সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ক্রোয়েশিয়ার সঙ্গে ফিরতি ম্যাচে খেলবে ফ্রান্স। ম্যাচটি জয়ের জন্যই ফরাশিরা খেলবে বলে ঘোষণা দিয়েছেন এমবাপে।

‘সোমবার জয়ের চেষ্টা করব। আমি শতভাগ ফিট নই। তবে পারতপক্ষে আমি খেলব। ছুটির আগে এটি শেষ ম্যাচ। তাই আমরা (জয়ে নিজেদের) কিছুটা এগিয়ে নিতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াউয়েফা নেশনস লিগএমবাপেক্রোয়েশিয়াডেনমার্কফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতুতে দেশীয় নির্মাণ প্রতিষ্ঠানের সক্ষমতার প্রমাণ

পরবর্তী

নেদারল্যান্ডসের সমুদ্র বন্দরে বিশ্বের প্রথম ভাসমান গরুর খামার

পরবর্তী
বিশ্বের প্রথম ভাসমান গরুর খামার নেদারল্যান্ডসের সমুদ্র বন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের সমুদ্র বন্দরে বিশ্বের প্রথম ভাসমান গরুর খামার

কংশ নদে অবৈধ বালু উত্তোলনের দৃশ্য, নদীর পাড়ে নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের নামে কংশ নদ থেকে অবৈধ বালু উত্তলন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT