চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফা নেশনস লিগ: টাইব্রেকারে জিতে সেমিতে মুখোমুখি ফ্রান্স-স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা নেশনস লিগের কোয়ার্টারে বড় পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্স ও স্পেনকে। প্রথম লেগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হার দেখেছিল ফ্রান্স। দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ২-০ গোলে জিতে সমতায় ফেরে। পরে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে কাইলিয়ান এমবাপের দল। অন্য ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে স্পেন। ডাচদের বিপক্ষে প্রথম লেগেও ২-২ গোলে ড্র হয়েছিল লামিন ইয়ামালদের। টাইব্রেকারে শেষ হাসিটা হেসেছে স্পেন। সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে ডি লা ফুয়েন্তের দল।

ফরাসিরা দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলেছে। ঘরের মাঠে ৫২ মিনিটে প্রথম গোলটি করেন ওলিসে। ৮০ মিনিটে দ্বিতীয় গোল করে স্বস্তি ফেরান উসমান দেম্বেলে। দুই লেগ মিলে ২-২ সমতায় নির্দিষ্ট সময় শেষের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোন দলই গোল করতে পারেননি। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে ফ্রান্স।

ফল নির্ধারণে দুদলই সাতটি করে শট নিয়েছে। ফ্রান্সের হয়ে বল জালে পাঠাতে ব্যর্থ হন কুন্দে ও থিও হার্নান্দেজ। ক্রোয়েটরা মিস করে তিনটিতে। মার্টিন বাটুরিনার পর ব্যর্থ হন ফ্রাঞ্জো ইভানোভিচ ও স্টানিচিস।

স্পেনও দ্বিতীয় লেগ ঘরে মাঠে খেলে। ২-২ সমতায় শেষ হয়েছিল প্রথম লেগ। দ্বিতীয় লেগে আগে লিড পায় স্পেন। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন মিকেল ওয়ার্জিবাল। প্রথমার্ধ লিড ধরে রেখেই শেষ করে স্বাগতিক দলটি।

৫৪ মিনিটে পেনাল্টিতে গোল করে ডাচদের সমতায় ফেরান মেম্পিস ডিপে। ৬৭ মিনিটে ওয়ার্জিবাল দ্বিতীয় গোলে স্পেনকে ফের লিড এনে দেন। ১২ মিনিট ফের ইয়ান ম্যাটসেনের গোলে ফের সমতায় ফেরে নেদারল্যান্ডস। ২-২ সমতায় ম্যাচের নির্দিষ্ট সময় শেষ হয়।

অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৩ মিনিটে লামিন ইয়ামালের গোলে আরও একবার লিড পায় স্পেন। মিনেট ছয়েক পর পেনাল্টিতে গোল করে ডাচদের সমতায় ফেরান জাভি সিমন্স। ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ। দুই লেগ মিলে ৫-৫ গোলে ড্র করে দুদল।

Reneta

টাইব্রেকারে গড়ালে দুদলই ছয়টি করে শট নেয়। স্প্যানিশদের হয়ে কেবল লামিন ইয়ামাল জালে বল পাঠাতে ব্যর্থ হন। ডাচদের মিস করেন ল্যাং ও মালেন। ৫-৪ ব্যবধানে জিতে শেষ হাসিটা হাসে স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালউয়েফা নেশনস লিগ-২০২৫এমবাপেফ্রান্সলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT