চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা ও আর্থিক খাতের সুষ্ঠু সমন্বয় নিশ্চিতে ইউসিবি ও এলবিএফ’র যৌথ প্রচেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৩
অর্থনীতি, শিক্ষা
A A

চাকরি বাজারের চাহিদা ও প্রার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষালব্ধ প্রস্তুতির মাঝে আরো উন্নত সমন্বয় নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি (এলবিএফ)’এর সাথে অংশীদারিত্ব করেছে এসটিএস গ্রুপের শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

সম্প্রতি রাজধানীতে লংকাবাংলা ফাইন্যান্সের কর্পোরেট হেড অফিসে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারক (এমওইউ) স্মারক স্বাক্ষর করেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং ইউসিবি’র উচ্চ পদস্থ কর্মকর্তারা।

পড়াশোনা শেষে শিক্ষার্থীরা যে দক্ষতা নিয়ে বিভিন্ন চাকরিতে যোগ দেন, সেটিকে আরো বাজার উপযোগী করে তোলার মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

এটি কেবল শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নেই সহায়তা করবে না, সেই সাথে দক্ষ মানবসম্পদ যোগান দিয়ে দেশের আর্থিক খাতকেও আরো সমৃদ্ধ করে তুলবে। এর মাধ্যমে ইউসিবি শিক্ষার্থীরা লংকাবাংলা ফাইন্যান্সে ইন্টার্নশিপ, প্লেসমেন্ট ও ট্রেনিং লাভের অনন্য সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য এলবিএফ কর্মকর্তাদের গেস্ট লেকচার, ক্যারিয়ার দিকনির্দেশনা এবং নানাবিধ পরামর্শ দানের জন্য ভবিষ্যতে ইউসিবি’তে নলেজ শেয়ারিংয়ের বিভিন্ন আয়োজন করা হবে। শিক্ষা ও আর্থিক খাতের সুষ্ঠু সমন্বয় নিশ্চিতে ইউসিবি ও এলবিএফ’এর যৌথ প্রচেষ্টায় বিভিন্ন বিশেষ প্রকল্পও গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে এসটিএস গ্রুপ সিইও মানাস সিং বলেন, চাকরি সংশ্লিষ্ট শিল্পখাতকে গভীরভাবে জানার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশপাশি কর্পোরেট জগতে তাদের পরিচিতিও বাড়াতে সাহায্য করবে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খাজা শাহরিয়ার এমন যৌথ প্রয়াসের অমিত সম্ভাবনা উল্লেখ করে বলেন, তরুণদের সক্ষমতার ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের বাস্তব অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোকে আরো প্রস্তুত করে তুলতে চাই, যা তাদের কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সহায়তা করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT