চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করল ইউসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
অর্থনীতি, কর্পোরেট নিউজ
A A

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দেশে প্রথম ‘ওপেন এপিআইভিত্তিক ব্যাংকিং’ ব্যবস্থা চালু করল। এর ফলে ব্যাংকটি একসঙ্গে আরো বেশি সংখ্যক গ্রাহককে আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা দিতে পারবে।

ওপেন এপিআই অত্যাধুনিক একটি প্রযুক্তি। বাংলাদেশে এটা এখনও কোনো ব্যাংক চালু করেনি। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল মাত্র ২৫টি দেশে এই সেবা চালু করেছে। বাংলাদেশে ইউসিবিই প্রথম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে এই নতুন ভার্সন ১৪.৭ ব্যবহার শুরু করল।

এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা যেকোনো ধরনের ব্যাংকিং সেবা- যেমন সাধারণ হিসাব খোলা থেকে শুরু করে ঋণের আবেদন বা নিরাপত্তা যাচাই- সব ধরনের সেবা আরও বেশি সংখ্যক গ্রাহক একই সঙ্গে দ্রুত ও সহজে পাবেন।

উল্লেখ্য, এ বছর ইউসিবিতে প্রায় ৩ লাখ নতুন গ্রাহক তৈরি হয়েছে। ওপেন এপিআই প্রযুক্তির ফলে এই বর্ধিত সংখ্যক গ্রাহকদের একসঙ্গে একই সময়ে সেবা দেওয়া যাবে এবং এই সেবা হবে আরও দ্রুত ও উন্নত।

এর পাশাপাশি ওপেন এপিআই প্রযুক্তির ফলে তৃতীয় পক্ষের যেকোনো ধরনের সেবা, যেমন অন্যান্য অ্যাপ, নতুন নতুন ফিনটেক বা স্টার্টআপের সঙ্গে খুব সহজে কিন্তু নিরাপদভাবে ব্যাংকের প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত করা যাবে। এতে গ্রাহকরা যেমন সহজে তাদের লেনদেন করতে পারবেন, একইসঙ্গে নিজের মতো করে আর্থিক সেবা নেওয়ার সুযোগ পাবেন। তৃণমূল পর্যায়ে যেসব প্রতিষ্ঠান পণ্য বিপণনের কাজ করে থাকেন, তাদের মধ্যে সংযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে এবং তারা তাৎক্ষণিকভাবে পণ্য খালাস করতে পারবেন। লেনদেনও এতে সহজ হবে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এটা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুন স্তরে নিয়ে যাওয়ার প্রাথমিক উদ্যোগ। বর্তমান ডিজিটাল বিশ্বে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আরও বেশি ডিজিটাল সেবা আনার ক্ষেত্রে এটা আমাদের প্রাথমিক পদক্ষেপ।

Reneta

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকল-এর সিনিয়র প্রতিনিধি। এসময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউসিবিএপিআই ব্যাংকিংএপিআই ব্যাংকিং সেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT