চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতের সঙ্গে হারকে ‘খেলার সৌন্দর্য’ বলছেন কিউই অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার আইসিসির কোনো সহযোগী দেশের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইউনাইটেড আরব আমিরাতের কাছে টি-টুয়েন্টিতে হেরে কিউইদের সুদীর্ঘ ইতিহাসে পড়েছে দাগ। নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি অবশ্য বিষয়টিকে ক্রীড়াসুলভ দৃষ্টিতে দেখছেন। বলেছেন, এটিই খেলাধুলার সৌন্দর্য।

‘এটাই খেলাধুলার সৌন্দর্য। ম্যাচে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতকে কৃতিত্ব দিতে হবে। তারা তিন বিভাগেই আমাদের ছাড়িয়ে গেছে। আমাদের ভুলের খেসারত দিতে হয়েছে। ক্যাচ মিস করা খেলার একটি বড় অংশ।’

ম্যাচ হারলেও আমিরাতের ওয়াসিমের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক। ৩৪ বর্ষী সাউদি বলেছেন, ‘ওয়াসিম যে মেজাজে খেলছিলেন, তাতে মনে হচ্ছিল তিনি অনেক বছরের অভিজ্ঞ এবং দারুণ একজন মানসম্পন্ন খেলোয়াড়। যাই হোক, আসলে তিন বিভাগেই আমাদের আরও উন্নতি করতে হবে। পরের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

Banglabid

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটির ক্রিকেট ইতিহাসে এটিই দুবাইয়ের মাটিতে প্রথম জয়। তৃতীয়বারের চেষ্টায় প্রথম জয় নিউজিল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড, আফগানিস্তান আর জিম্বাবুয়ের বাইরে আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষেও এটি আরব আমিরাতের প্রথম জয়।

এর আগে আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪২ রানের পুঁজি দাঁড় করায় টিম সাউদির দল। পরে দুর্দান্ত ব্যাটিংয়ে রানতাড়া করতে নেমে ২৬ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছায় আমিরাত।

২০১৪ সাল থেকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা শুরু করা আরব আমিরাত এর আগে দুবাইয়ে ৮টি ম্যাচ খেলেছে। এরমধ্যে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়ে ১৯ রানে হেরে যায়। দ্বিতীয়টি আর জয় তুলতে ভুল করেনি দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতওয়াসিমটি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডসাউদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT