ফুটবল

আমিরাতে হারে শুরু বাংলাদেশের

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দল খেলছে একটি আন্তর্জাতিক ম্যাচে, খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কদিন আগেই কোচ জেমস পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ খেলতে গেছে তারুণ্যে নির্ভর লাল-সবুজের দল। আফঈদা খাতুনদের শুরুটা অবশ্য ভালো হয়নি। স্বাগতিকদের কাছে হেরে গেছে ৩-১ ব্যবধানে।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ গড়ানো ম্যাচে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া। অন্য গোলটি করেন এলিজাবেথ। বাংলাদেশের একমাত্র গোলটি আসে অধিনায়ক আফঈদার পা থেকে।

সাবিনা-সানজিদা-ঋতুপর্ণা-মাসুরা ও কৃষ্ণাসহ বিদ্রোহ করা ১৮ ফুটবলার পিটার বাটলারকে বর্জন করছেন। বাফুফে বাটলারকেই কোচ রাখায় অনুশীলনেও যোগ দেননি। তাই অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই দুবাই সফর করেন। আজ বেশ কয়েকজন প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে খেলেছেন।

প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৮ মিনিটে এলিজাবেথ আমিরাতকে এগিয়ে নেন। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান জর্জিয়া। ৩৫ মিনিটে ব্যবধান কমান আফঈদা। পেনাল্টি থেকে গোল আদায় করেন। বিরতির পর তৃতীয় গোলটি হজম করে লাল-সুবজের দল। ৭৩ মিনিটে নিজেদের জোড়া গোল পূর্ণ করেন জর্জিয়া। ৩-১ গোলে হেরেই মাঠ ছাড়ে পিটার বাটলারের ‘নতুন’ বাংলাদেশ।

আগামী ২ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।

বিষয়:আফঈদা আরব আমিরাত বাটলার বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…