এশিয়া কাপের আগে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। শনিবার দুপুরে মিরপুরের সেন্টার উইকেটের নেটে বোলিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে এক্স-রে করা হবে হাসানের গোড়ালিতে। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এ তরুণ। ফেরেন জিম্বাবুয়ে সফরের দলে। ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে জায়গা করে নেন এশিয়া কাপ টি-টুয়েন্টিতে।
আজই আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয় বাংলাদেশের। প্রথম দিনেই চোট পান হাসান। জানা গেছে রোববার ও সোমবারের ম্যাচ সিনারিও অনুশীলন করতে পারবেন না এ পেসার, থাকতে হবে বিশ্রামে। মঙ্গলবার বিকেলে এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত যাবে টিম টাইগার্স।







