ক্রিকেট

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জিততে দরকার ২৩৬ রান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দল জিতের উদযাপন করছে মাঠে, খেলোয়াড়রা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। খানিক পর রান তাড়ায় টাইগার যুবারা ব্যাটিংয়ে নামবে।

ব্লুমফন্টেইনে শনিবার যুব বিশ্বকাপের এ গ্রুপের খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড ৮ উইকেটে তোলে ২৩৫ রান। ফিফটি হাঁকানো কিয়ান হিলটন নার্ভাস নাইন্টিজে কাটা পড়ে ড্রেসিংরুমে ফেরেন।

দলীয় ২৬ রানেই আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায়। রায়ান হান্টার ব্যক্তিগত ৯ রানে পেসার মারুফ মৃধার বলে চৌধুরী রিজওয়ানের হাতে ধরা পড়েন। তিনে নামা গ্যাভিন রাউলস্টনও ধরা পড়েন রিজওয়ানের হাতে, ৫ রান করা এ ব্যাটারের উইকেট নেন শেখ পারভেজ জীবন।

ওপেনার জর্ডান নেইল ৪৭ বলে ৫ চারে ৩১ রান করে মো. রাফি উজ্জামান রাফির বলে বোল্ড হন। শেখ পারভেজ জীবনের বলে ১৩ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক ফিলিপাস লে রক্স। আইরিশদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯৫ রান।

পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে ৭৮ রান যোগ করেন কিয়ান হিলটন ও স্কট ম্যাকবেথ। টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির বলে ফিরতি ক্যাচ দিয়ে ২৮ রানে ম্যাকবেথ ফিরলে ভাঙে জুটি।

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা আদায়ে ব্যর্থ হন হিলটন। পেসার মারুফের বলে রাব্বির তালুবন্দি হওয়ার আগে খেলেন ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন। রানের গতি বাড়ানোর চেষ্টা করা জন ম্যাকনালি শেষ ওভারে রোহানাত দৌলা বর্ষণের বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ২৩ রান। পরে রান আউট হন অলিভার রিলি।

বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা ৪৫ ও শেখ পারভেজ ইমন ৫৪ রান খরচায় পান ২ উইকেট। একটি করে উইকেট নেন বর্ষণ, রাফি ও রাব্বি।

বিষয়:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়ারল্যান্ড বাংলাদেশ ব্লুমফন্টেইন যুব বিশ্বকাপ ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…