চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে যেতে বাধা সিঙ্গাপুর। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে গোলাম রাব্বানি ছোটনের দল। সিঙ্গাপুরকে হারাতে পারলেই বাছাইয়ের দ্বিতীয় ধাপ নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের।

রোববার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাছাইপর্বের প্রথম ধাপে ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে প্রথম ম্যাচে হারিয়েছে ৬-০ গোলে। একইদলকে ৭-০ ব্যবধানে হারায় সিঙ্গাপুর। এতে গোল ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে বাছাইয়ের প্রথমধাপ পেরোতে স্বাগতিকদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। অন্যদিকে ড্র করলেই দ্বিতীয় ধাপ নিশ্চিত হবে সিঙ্গাপুরের।

Banglabid

সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুশীলন শুরু করবে মেয়েরা। তার আগে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত টিম হোটেলে এক্টিভেশন সেশন করেছে বাংলাদেশ।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনা দেখা দিয়েছে স্থানীয় ফুটবল ভক্তদের মাঝে। ইতোমধ্যেই বিক্রি হয়েছে ম্যাচটির সব টিকেট। প্রায় ৫ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে জালান বিসার স্টেডিয়ামে।

Reneta

সিঙ্গাপুরকে হারাতে পারলে গ্রুপসেরা হয়ে প্রথমধাপ পেরোবে বাংলাদেশ। পরে দ্বিতীয় ধাপ পেরোতে পারলে টিকিট মিলবে মূলপর্বের। ম্যাচটি সামনে রেখে বেশ আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন। শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জয়ের জন্য মাঠে নামব এবং ইনশাল্লাহ আমরা জিতব।’

‘গতকাল পুরো দল নিয়ে আমরা (সিঙ্গাপুর-তুর্কমেনিস্তান ম্যাচে) মাঠে ছিলাম। আমার পুরো ৯০ মিনিটের খেলা দেখেছি। সিঙ্গাপুর ভালো দল। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। আমাদের টিম মিটিং হয়েছে, আমরা ইতিমধ্যেই আমাদের পরিকল্পনা সাজিয়েছি। মেয়েদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। আমরা জয়ের জন্য মাঠে নামব এবং ইনশাল্লাহ আমরা জিতব।’

‘তুর্কমেনিস্তান ম্যাচে আমাদের মেয়েরা প্রথম থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলেছে এবং দলের সবাই সুস্থ আছে। ২৬ তারিখের পর থেকে যে সময়টা পাওয়া গেছে তাতে মেয়েরা খুব ভালোভাবে রিকভারি করেছে। আজকে আমরা শেষ অনুশীলন করব। কালকের ম্যাচের জন্য প্রস্তুতিটা খুব ভালো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিছোটনতুর্কমেনিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসিঙ্গাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকে ধ্বংস করতে পারে উষ্ণতায় গলতে থাকা ‘কেয়ামতের হিমবাহ’

পরবর্তী

ঈদে জমজমাট দেশীয় ওটিটি

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন ওটিটি সিরিজ ও সিনেমার পোস্টারসমূহের সংগ্রহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে জমজমাট দেশীয় ওটিটি

ছয় যুবক একসঙ্গে দাঁড়িয়ে, পেছনে চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীবেশে ঘুরতে গিয়ে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT