চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে আটক দুই যুবক

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৫:০৫ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
চোর সন্দেহে আটক দুই যুবক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কোয়ার্টার থেকে চোর সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুস সালাম ও খলিলুর রহমান।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)।

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শনিবার পুনরায় চালু হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকায় দুপুরের মধ্যেই ক্যাম্পাসে শিক্ষার্থী শূন্যতা দেখা দেয়। এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে দুই যুবক৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরির আগেই সিকিউরিটি ইনচার্জ তাদের সন্দেহভাজন হিসেবে আটক করে প্রক্টরে অফিসে নিয়ে যান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ইবি থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।

Banglabid

সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম বলেন, ইতোপূর্বেও আমাদের কোয়ার্টারে বিভিন্ন সময় ফ্যান, ট্যাপ, শাওয়ার চুরি হয়েছে। ওই দুইজন যখন কোয়ার্টারে ছিল তখন আমরা হাতেনাতে তাদের ধরেছি৷ তাদের উদ্দেশ্য ছিল সুনসান পরিবেশে চুরি করে সব নিয়ে যাওয়া৷

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদের পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকইসলামী বিশ্ববিদ্যালয়চোর সন্দেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT