চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মার্কিন ব্যাংকের পতনে অস্থিতিশীল যুক্তরাষ্ট্রের অর্থনীতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
এসভিবি ব্যাংকের লোগো ও মোবাইল অ্যাপের ছবি, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র তিন দিনের ব্যবধানে দুই মার্কিন ব্যাংকের পতনের ঘটনায় অস্থিতিশীল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের আর্থিক খাত। ব্যাংকের পতনের জেরে ডলারের মান কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও স্বর্ণের।

জনগণের আস্থা ফেরাতে মার্কিন ব্যাংকগুলো রক্ষায় সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (১৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৯০০ ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৮৩ টাকা।

Banglabid

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ মন্তব্য করে বাইডেন বলেছেন, মার্কিনীদের আমানত সেখানে থাকবে যখন তাদের প্রয়োজন হবে। পতন হওয়া দুই ব্যাংকের গ্রাহকদের আমানত ফিরে পাওয়ার নিশ্চয়তাও দেন তিনি।

গুজবের জেরে বেশিরভাগ গ্রাহক তাদের সঞ্চয়ের অর্থ তুলে নেওয়ায় স্থানীয় সময় শুক্রবার ধসে পড়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক। তারল্য সংকট চলতে থাকায় মাত্র তিন দিনের মধ্যে রোববার একই পরিণতি হয় আরেক মার্কিন ব্যাংক সিগনেচারের। পরে এর নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় সরকারের সংস্থা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এর বিরূপ প্রভাব পড়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে।

ডলারের মান অনুসরণকারী মার্কিন সূচক ইউএস ডলার ইনডেক্সের তথ্য অনুযায়ী, পর পর দু’টি ব্যাংকের পতনের পর বিভিন্ন শক্তিশালী মুদ্রা, যেমন: ব্রিটেনের পাউন্ড, কানাডিয়ান ডলার, জাপানের ইয়েন, সুইডেনের ক্রোনা ও সুইজারল্যান্ডের ফ্রাঙ্কের তুলনায় সোমবার ডলারের অবনমন ঘটেছে দশমিক ৫৮ শতাংশ।

Reneta

এদিকে, ডলারের অবনমনের পর সোমবারই বেড়েছে জ্বালানি তেলের দাম। বাজার পর্যালোচনা করে জানা গেছে, এই দিন অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয়েরই দাম ব্যারেলপ্রতি বেড়েছে শতকরা দশমিক ৩০ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধ্বংসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT