ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা আসছেন ঢাকায়

ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা ঢাকায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ।
আজ (১৬ এপ্রিল) বুধবার ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথমবারের মতো ঢাকায় আসছেন এ পর্যায়ের কোনো মার্কিন প্রতিনিধি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুলিক ভোরে ঢাকায় পৌঁছাবেন এবং পরে পৃথক ফ্লাইটে ঢাকায় আসবেন হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
প্রথম দিন মার্কিন কর্মকর্তারা ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে তারা বিভিন্ন রাজনৈতিক দল—যেমন বিএনপি ও জামায়াতে ইসলামী—এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করবেন।
ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গেও সাক্ষাৎ চাওয়া হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয়। সরকারপ্রধানের সঙ্গেও তাদের সাক্ষাৎ হতে পারে।






