চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে সড়কে ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ, সড়ক অবরোধ

এস কে রাসেল এস কে রাসেল
১:২৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
তিন শিক্ষার্থীর ছবি, কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে স্কুলে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ছনকান্দা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়।

অপরদিকে, বেলা ১১টার দিকে জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।

Banglabid

নিহত তিনজন হলো কটিয়াদী উপজেলার মধ্যপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জুনায়েদ (১২)। তাদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে ও জুনায়েদ একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তার দুইজন আপন চাচাতো ভাই। নিহত অপর শিক্ষার্থী নোহা আক্তার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, আজ মধ্যপাড়া উচ্চ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আলী আকবর। বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেল থেকে তারা ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। আহত জুনায়েদকে ঢাকা নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়। দুজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও এলাকাবাসী বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

অপরদিকে, জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নোহা আক্তার অটোরিকশা চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কবাসচাপায় নিহতস্কুলছাত্রের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৩, ২০২৬

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT