চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরযাত্রীর বাসচাপায় এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:০৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

বরযাত্রীর বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামে দিনাজপুরে এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার ৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টায় দিনাজপুরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার কলেজ বাজার পেট্রোল পাম্প সংলগ্ন চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

নিহত অপর ব্যক্তি সুজন হোসেন (৪০)।

জহুরুল ইসলাম দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে এবং সুজন হোসেন একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে। জহুরুল নীলফামারীর জলঢাকা থানার এসআই (ডিএসবি) হিসেবে এবং সুজন ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জহুরুল ইসলাম তার বন্ধু মোনায়েম হোসেন সুজনকে নিয়ে মোটরসাইকেলে করে একটি মামলার সাক্ষী দিতে রাজশাহীতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরে ফেরার পথে রাত সাড়ে ৮ টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও মোনায়েম মারা যান।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মাথায় ও শরীরের বিভিন্নস্থান থেকে অনেক রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

Reneta

জহুরলের পিতা আফফার উদ্দিন জানান, আমার ছেলের বিয়ের এক দিন হলো। আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জহুরুল ইসলাম সবার বড়। সোমবার রুমা আকতারের সাথে তার বিয়ে হয়েছে। বিয়ের পরদিন মঙ্গলবার সকালে তার বন্ধু সুজনকে নিয়ে মোটরসাইকেলে রাজশাহী আদালতে মামলার সাক্ষী দিতে যান। আদালতের কাজ শেষে বিকেলে দুই বন্ধ মোটরসাইকেলে আবারো বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর কলেজ বাজারে সড়ক দুর্ঘটনায় দু’জনই প্রাণ হারিয়েছে। আমি এখন কি করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসচাপায় নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিতে বাংলাদেশ

পরবর্তী

রসায়নে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের তিন গবেষক

পরবর্তী

রসায়নে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের তিন গবেষক

দেখে নিন যাদের কাঁধে ১০ দেশের বিশ্বকাপ স্বপ্ন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT