বাংলাদেশ

রাজধানীতে বাসচাপায় পুলিশের এএসআই নিহত

রাজধানীতে-এএসআই নিহত

শুক্রবার রাতে দায়িত্ব পালনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় পুলিশের এএসআই খাইরুল ইসলাম নিহত হয়েছেন।

ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ইবনে ফিরোজ চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

ইবনে ফিরোজ জানিয়েছেন: যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পারাপারের সময় ভৈরব নামের একটি বাস খাইরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খাইরুলের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলায়। খাইরুল ডেমরা ট্রাফিক জোনে দায়িত্বরত ছিলেন।

বিষয়:বাসচাপায় বাসচাপায় নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…