চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে সৌমিক-ফখরুলের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

নবম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা শাহরিয়ার আজাদের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ এবং ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’। আগামী ২ থেকে ৬ এপ্রিল কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে এই উৎসব।

শাহরিয়ার আজাদ নির্মিত ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ একটি জোড়া কবুতরকে ঘিরে আবর্তিত গল্প, যেখানে নির্মাতার শৈশবের স্মৃতির ছাপ রয়েছে। দরবার শরীফের ব্যানারে স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করেছেন যুবরাজ শামীম। এর আগে রাশিয়া ও ইংল্যান্ডের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

অন্যদিকে ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’ একটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি এক রহস্যময় অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা তুলে ধরা হয়েছে।

সেই আত্মা নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায় ফিরে দেখে—একটিতে সে একজন লেখক, যে মানুষের গল্প, অনুভূতি ও অভিজ্ঞতার ভাষা খুঁজে বেড়ায়; অন্যটিতে সে একজন পাদরি, যুদ্ধবিধ্বস্ত সময়ের সাক্ষী হিসেবে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তি শুনে অভ্যস্ত। সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফ সিরাজ ও খালিদ হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’ইংল্যান্ডনেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবফখরুল আলমরাশিয়ালিড বিনোদনশাহরিয়ার আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT