কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

রাস্তায় অনেক মানুষ সমবেত হয়েছে, কিছু মানুষ গাড়ির দিকে তাকিয়ে আছে, চারপাশে গাছ ও ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার ১৫ জুলাই বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে গোলাগুলি চলছে।
উভয় পক্ষই থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নিচ্ছেন। একপক্ষ অপরপক্ষের দিকে ইট ছুড়ে মারছেন। কিছুক্ষণ পরপর ঘটছে ককটেল বিস্ফোরণ।
তবে কোন পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






