জনপদ

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশালে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয় জনতা সাকুরা পরিবহনের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মুলাদী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল ও অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, গৌরনদী থেকে মুলাদীগামী মোটরসাইকেলের সাথে ঢাকাগামী সাকুরা পরিবহনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।

ওসি আরও জানিয়েছেন, আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:নিহত বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…