চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, ময়মনসিংহ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়িটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাবেয়া খাতুন (৬৫) ও ১৭ মাস বয়সী তৌফিক নামে এক শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বয়স ১৭ মাস। দুর্ঘটনায় শিশুর মা খাদিজা বেগমের একটি হাত ভেঙে গেছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ট্রাক্টর ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোতোয়ালি মডেল থানার ওসিনিহতমুখোমুখি সংঘর্ষশিবিরুল ইসলামসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, আহত বিএনপি নেতা

জুন ১০, ২০২৬

ভারতীয় আমে ক্ষতিকর কীটনাশক, জাপানের পর নেপালেও বন্ধ আমদানি

জুন ১০, ২০২৬

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT