চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে মুক্তি পেল হলিউডের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
মুফাসা সিনেমার পোস্টার যেখানে একটি সিংহী ও অন্যান্য প্রাণী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্ভেল কমিকসের জনপ্রিয় ভিলেন চরিত্র ক্র্যাভেন বইয়ের পাতা থেকে উঠে আসছেন পর্দায়। সনি পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘ক্র্যাভেন দ্য হান্টার’ ছবিতে দেখা যাবে তাকে। জে সি চ্যান্ডর পরিচালিত এ ছবিটি নিয়ে দর্শকদের বেশ আলোচনা রয়েছে।

অন্যদিকে, ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’ লাইভ-অ্যাকশন রিমেকের এই প্রিকুয়েল নির্মাণ করেছেন ব্যারি জেনকিন্স। ডিজনির ক্লাসিক গল্পের অনুরাগীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে এই সিনেমা।

দর্শকদের জন্য সুখবর হলো, ছবি দু’টি শুক্রবার (২০ ডিসেম্বর) একসঙ্গে মুক্তি পেতে পেল বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনোমাস।

ক্র্যাভেন দ্য হান্টার: আমেরিকান সুপারহিরো ছবি ‘ক্র্যাভেন দ্য হান্টার’। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো কমিকসের পাতা থেকে সিনেমার পর্দায় আসছেন ক্র্যাভেন। সনি পিকচার্স প্রযোজিত মার্ভেল ইউনিভার্সের অংশ এই সিনেমায় ক্র্যাভেন চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন।

অন্যান্য চরিত্রে রয়েছেন রাসেল ক্রো, আরিয়ানা ডেবোস, ফ্রেড হেশিঙ্গার, আলেসান্দ্রো নিভোলা, ক্রিস্টোফার অ্যাবোট প্রমুখ। জে সি চ্যান্ডর পরিচালিত ছবিটি স্পাইডার-ম্যান ছাড়াই একটি ভিলেন কেন্দ্রিক গল্প হিসেবে নির্মিত হয়েছে।

অন্যদিকে ডিজনি’র অ্যানিমেশন সিনেমা মানেই ভক্তদের বাড়তি কৌতূহল। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’ লাইভ-অ্যাকশন রিমেকের প্রিকুয়েল এটি, যেখানে মুফাসার জীবনের শুরুর দিকের গল্প তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স। যিনি তার অসাধারণ কাজ ‘মুনলাইট’-এর জন্য একাডেমি পুরস্কার জিতেছিলেন। এটি একটি মিউজিক্যাল অ্যানিমেটেড ছবি। মুফাসার চরিত্রের উত্থান ও তার রাজা হয়ে ওঠার গল্প দেখা যাবে এ ছবিতে। এখানে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যারন পিয়ের। টিমন ও পুম্বার চরিত্রে বিলি আইচনার এবং সেথ রোজেন থাকছেন তাদের আগের ভূমিকায়।

Reneta

ছবিটির প্লট মুফাসার শৈশব। কীভাবে এক অনাথ সিংহ থেকে প্রাইড ল্যান্ডসের মহাকাব্যিক নেতা হয়ে উঠলো সে তা তুলে ধরবে। তার বন্ধু ও শত্রুদের সঙ্গে সম্পর্কের ভিত্তি এবং সারাজীবনের জন্য তার জীবনের দর্শন কীভাবে তৈরি হয়, সেটি এই ছবির মূল প্রতিপাদ্য। মুফাসা হলো, দ্য লায়ন কিং-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং আফ্রিকার সাভানায় পশুদের রাজা। সিনেমার গল্প মূলত মুফাসার পুত্র সিম্বাকে ঘিরে আবর্তিত, তবে মুফাসার চরিত্র গল্পের কেন্দ্রে গভীর ভূমিকা রাখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ক্রাভেনমুফাসালিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT