জনপদ

হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

হামে মৃত্যু হওয়া শিশু সা‌দিয়া (২ বছর) ব‌রিশালের মুলাদী উপজেলার কা‌জিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজীবের মেয়ে এবং রা‌কিব (৯ মাস) বয়সী বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হা‌বিবুর রহমানের ছেলে।

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়‌টি নিশ্চিত করে বরিশাল শের -ই -বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মুশিউল মু‌নির

তিনি জানান, এই দুই শিশু ৮ এপ্রিল দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হয় হাম উপসর্গ নিয়ে এবং শুক্রবার সকালে দু’জনারই মৃত্যু হয় একঘণ্টার ব‌্যবধানে।

এই নিয়ে হাসপাতালে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল প‌রিচালক আরও জানান, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সাথে গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ জন হা‌ম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।

তবে এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

বিষয়:২ শিশুর মৃত্যু বরিশাল হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…