চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
৫:১৪ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বাংলাদেশের চট্টগ্রাম জেলার মানচিত্র ও চট্টগ্রাম বিভাগের মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। উপজেলার শিংপাড়া ও বরুনাগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম ঘটনায় অটোরিকশার ধাক্কায় নিহত স্কুলছাত্রের নাম আশরাফুল ইসলাম মারুফ (১৬)। তিনি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকার মো. রশিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ সকালে নানাবাড়ি খামার ভোপলা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। দুপুর আড়াইটার দিকে শিংপাড়া ইক্ষু খামারের পশ্চিম পাশে একটি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. রশিদুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, একই দিনে জেলার ফারাবাড়ী সড়কের বরুনাগাঁও এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুনীল চন্দ্র রায় (২৫) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা গ্রামের জিতেন বর্মনের ছেলে। জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেলের জ্বালানি আনতে স্থানীয় একটি ফিলিং স্টেশনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুটি ঘটনার বিষয়েই পুলিশ তদন্ত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশার ধাক্কাসড়ক দুর্ঘটনাস্কুলছাত্র নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT