চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে পথচারীসহ নিহত ২

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৩:০৭ অপরাহ্ণ ৩০, জুন ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের উজিরপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা টাইলস বোঝাই একটি ট্রাকের সাথে আমবোঝাই আরেকটি ট্রাকের সংঘর্ষে পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাক থেকে হেলপার সোহেলের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন– শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে পথচারী সবুজ হাওলাদার (৩০) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গির চর এলাকার রতনের ছেলে আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০)।

Banglabid

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মহাসড়কের পাশে টাইলস বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এসময় আমবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে এসে পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল মারা যান।

এই ঘটনায় আহত হন পথচারী সবুজ হাওলাদার। স্থানীয়রা প্রথমে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, দুর্ঘটনা কবলিত টাইলস বোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশাল যাচ্ছিল, আর আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালের দিকে আসছিল। দুর্ঘটনার পর দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে।

Reneta

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত সবুজ হাওলাদারের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং বিষয়টি থানায় জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT