কক্সবাজার

বাস-ক্যাভার্ড ভ্যান সংঘর্ষে তিন জন নিহত

বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্থানীয়রা আহত ও নিহতের খবর জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় একটি বাস এবং ক্যাভার্ড ভ্যান সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে ক্যাভার্ড ভ্যানের চালক, বাস চালকসহ একজন নারী নিহত হয়েছেন।

আজ ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ‘আরএফএল’ ফ্যাক্টরির সামনের মহাসড়কে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ‘ঈগল পরিরহন’ ও স্কয়ার ফার্মাস্টিক্যাল ওষুধ সরবরহকারী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি শেখ মো.আলী বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ থেকে ৫ জন। তবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ সুরতাহাল প্রতিবেদনের তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় আহত হয়েছে ১১ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর বাস চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়:বাস সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…