কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই জেলে নিহত

বজ্রপাতের সময় আকাশে আলোচিত্র, বিদ্যুতের খুঁটি ও বিদ্যুৎ লাইনের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই জেলে নিহতের ঘটনাস্থলের কাছাকাছি আকাশে বজ্রপাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ১৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় জেলেদের একটি দল। রাত ৩টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়। নৌকায় থাকা অন্যরা আহত হয়েছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন।

বিষয়:কিশোরগঞ্জ নিহত বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…