জনপদ

জামালপুর জেলা কারাগারের দুই কারাবন্দীর মৃত্যু

জামালপুর জেলা কারাগারে কারাবন্দীদের লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুর জেলা কারাগারের প্রবেশদ্বারে কারাবন্দীদের লাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা কারাগারের দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রাত ও আজ ভোররাতে ওই দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তারা।

মৃতরা হলেন, মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের মৃত ময়েন উদ্দিন ফকিরের পুত্র শাহীন হাওলাদার এবং মেলান্দহ উপজেলার কাংগালর্কুশা গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র ইয়াকুব আলী।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, মাদক মামলার আসামি শাহীন হাওলাদার চলতি বছরের ৩১ আগস্ট থেকে কারাগারে ছিলেন। রাত তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ২০১৮ সাল থেকে কারাগারে ছিল। আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকেও ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়:আসামির মৃত্যু কারাগার জামালপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…