চট্টগ্রাম

সুয়ারেজ লাইনে আটকে থাকা দুই শিশুকে ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার

সুয়ারেজ লাইনে আটকে থাকা দুই শিশু ও স্থানীয় মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুয়ারেজ লাইনে আটকে থাকা দুই শিশুকে ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার করা হয়, স্থানীয় মানুষজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন চামড়ার গুদাম শুটকি পট্টি এলাকায় দুই শিশু কিছু দোকানদারের ধাওয়া খেয়ে পিটুনির ভয়ে ওয়াসার সুয়ারেজ লাইনের মধ্যে ঢুকে পড়ে এবং দৌড়ে ভেতরে অনেকদূর পর্যন্ত চলে যায়। এরপর তারা বের হওয়ার পথ খুঁজে না পেয়ে সেখানে আটকা পড়ে। এমন তথ্য জানিয়ে মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানানো হয়।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাইনুল। কনস্টেবল মাইনুল তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানাধীন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায় একই সাথে কোতোয়ালী থানায় বিষয়টি জানানো হয়।

পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ফুটপাথের স্ল্যাব খুলে ১২ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করে।

নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া ফায়ার লিডিং অফিসার জনাব সুজন চাকমা ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

বিষয়:৯৯৯ উদ্ধার দুই শিশু সুয়ারেজ লাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…