চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়িতে ঈদ করতে এসে সড়কে প্রাণ গেল দুই শিশুর

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৭:৩০ অপরাহ্ণ ২৮, মে ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A
প্রতীকী ছবি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের দুই শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুদের মায়েরা। বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)। দুর্ঘটনায় গুরুতর আহত দুই মা হলেন- দুলালী বেগম ও ফরিদা বেগম।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

Reneta

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দুই পরিবার নিজ বাড়িতে ফিরছিল। অটোরিকশাটি ভাদুড়িয়ার কানাগাড়ি বাজার পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে উল্টে যায়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাগাড়ি বাজারদিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কদুই শিশু নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি

বাড়িতে ঈদ করতে এসে সড়কে প্রাণ গেল দুই শিশুর

মে ২৮, ২০২৬

বিশ্বকাপ সম্প্রচার: একই বিপদে একই পথে হাঁটছে বাংলাদেশ ও ভারত

মে ২৮, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

মে ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

মে ২৮, ২০২৬

কোরবানির মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT