চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত 

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৬:১০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল, ঘটনাস্থলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামের দুই বন্ধু নিহত হয়েছে। গতকাল সোমবার ৪ নভেম্বর বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহত রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে। তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে। রিফাত মুদি দোকানি ছিলেন।

পরিবারের সদস্যরা জানায়, রিফাত সোমবার দুপুরে খাবার খেয়ে বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার উদ্দেশে বিরামপুর শহরের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সঙ্গে নিয়ে বিজুল এলাকায় যায়। সেখান থেকে উপজেলা শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মেডিকেলে নেয়ার পথে সন্ধ্যায় মোহনপুর এলাকার খোকা বাবুর মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার  খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহত রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাকচাপায় নিহতদিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT